ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৫, ০২:৩০ দুপুর

রাজশাহীতে ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীতে ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে ১২টি মামলার পলাতক আসামি সাব্বির (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব। সাব্বিরের বাড়ি পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। গ্রেফতার সাব্বির এলাকার একজন সন্ত্রাসী এবং ছিনতাই-চাঁদাবাজ চক্রের মূল হোতা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকে সাব্বিরকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর একটি দল। গতকাল বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সাব্বিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মোট ১২ টি মামলা রয়েছে। এসব মামলা নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন। এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বেশি জুম করবেন না’- ক্যামেরাম্যানকে কারিশমা কাপুর!

বিয়ে করলেন অভিনেতা শ্রীনিবাস

বগুড়ার শাজাহানপুরে মহান মে দিবস পালিত 

পাকিস্তানকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

মাদকের টাকা জোগাতে বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩