ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মে, ২০২৫, ০১:১২ দুপুর

সিরাজগঞ্জে ৩৯২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জে ৩৯২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে অধিনায়ক র‌্যাব-১২, দিকনির্দেশনায় এবং গোয়েন্দা শাখার সহযোগিতায় গতকাল সোমবার সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩ হাজার ৯২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে আটক করে।

আটককৃতরা হলো- দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সাত খামার গ্রামের আজগর আলীর স্ত্রী রাবেয়া বেগম (৪৫) এবং একই এলাকার মৃত খতিব উদ্দিনের ছেলে আজগর আলী (৫৮)।

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। এবং তাদের বিরুদ্ধে যমুনাসেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে মো. উসমান গণি সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র‌্যাব-১২, সিরাজগঞ্জ গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রৌমারীতে সোনালী ব্যাংকে ৩৬ হাজার জাল নোটসহ যুবক আটক

বগুড়ায় মৌসুমের প্রথম বৃষ্টি, যা গরম কমিয়ে প্রকৃতি ও জনজীবনে সতেজতা ফিরিয়ে এনেছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

নওগাঁর রাণীনগরে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ 

লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে চার মাস পর বৃষ্টি, গুটি হওয়া আমের মুকুলে স্বস্তি