ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৫ ১০:৫৯ এএম

সিরাজগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকায় র‌্যাবের মাদকবিরোদী অভিযানে জব্দকৃত ইয়াবা ও অন্যান্য দ্রব্যাদি। ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকা থেকে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে র‌্যাব-১২ এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টায় র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আজগর আলী (৫৮) ও তার স্ত্রী রাবেয়া বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ থানার সাতখামার গ্রামে। অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে তা বিভিন্ন জেলায় বিক্রি করার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

১

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি মালিকের কারাদণ্ড

৩

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

৪

বাংলাদেশের বাজারে নতুন সুজুকি ডিজায়ার আনল উত্তরা মোটর্স

৫

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

৬