ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ মে, ২০২৫, ১২:১০ দুপুর

পাবনার সুজানগরে ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল সংকট

পাবনার সুজানগরে ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল সংকট

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের ব্যাপক সংকট দেখা দিয়েছে। বলা চলে পৌর বাজারের অধিকাংশ বড় বড় মুদিখানার দোকান ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল শূন্য।

সরেজমিন খোঁজ খবরকালে সুজানগর পৌর বাজারের অধিকাংশ বড় বড় মুদিখানা দোকানে ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল দেখা যায় না। বাজারের ২/১টি ছোট ছোট মুদিখানার দোকানে ১ ও ২ লিটারের কিছু কিছু রূপচাঁদা সয়াবিন তেল দেখা গেলেও ৩ ও ৫ লিটারের ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল খুঁজে পাওয়া যায় না।

পৌর বাজারের ব্যবসায়ী অশোক কুন্ডু বলেন, রূপচাঁদা, বসুন্ধারা এবং ফ্রেসসহ বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে সয়াবিন তেল সরবরাহ করেন। অর্থ্যাৎ ওই সকল তেল নিলে তার সাথে অন্য পণ্য নিতে হয়। তাছাড়া দামও বেশি। সেকারণে বড় বড় মুদিখানার দোকানগুলো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বিক্রি না করে ব্র্যান্ডের বাইরে পুষ্টিসহ অন্যান্য তেল বিক্রি করছেন। তবে ভোক্তারা বলছে ভিন্ন কথা।

আরও পড়ুন

সুজানগর পৌর বাজারে সয়াবিন তেল কিনতে আসা ভোক্তা আব্দুল মজিদ বলেন, ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বিক্রি করে লাভ কম হয়। আর ব্র্যান্ডের বাইরে সাধারণ বোতলজাত সয়াবিন তেল বিক্রি করলে লাভ বেশি হয়। সেকারণে বড় বড় মুদিখানার দোকানীরা ব্র্যান্ডের রূপচাঁদা ও বসুন্ধারা বিক্রি না করে পুষ্টিসহ অন্যান্য বোতলজাত সয়াবিন তেল বিক্রি করেন। অবশ্য এর সত্যতা মেলে ছোট ছোট মুদিখানার দোকানে গিয়ে।

ওই সকল দোকানে কমবেশি রূপচাঁদাসহ ব্র্যান্ডের সয়াবিল তেল দেখা যায়। ওই সকল দোকানদাররা বলেন, আমাদের ছোট দোকানে বেচাকেনা কম হয়। সেকারণে লাভ কম হলেও আমরা ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল রাখি। তবে ৫ ও ৩ লিটারের সয়াবিন তেল সরবরাহ কম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস

ইরান পুরোপুরি পরাজিত, চুক্তি করতে চায়: ট্রাম্প

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

‘বিতর্কিত’ রানআউট নিয়ে যা জানালেন সালমান ও মিরাজ

স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ ‘২৩ থেকে ২৫ মার্চ’ বন্ধ

আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০