ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৯:০৭ এএম

নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আ’লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত ‘আওয়ামী লীগ’-এর নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। একইসঙ্গে দেশজুড়ে যেসব ফ্যাসিস্ট গণহত্যাকারী সক্রিয় ছিলেন, তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার (১১ মে) সকালে এনসিপি’র ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে।’ তিনি বলেন, ‘সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে।’

আরও পড়ুন

এর আগে শুক্রবার চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা নাহিদ বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তি ঐক্যবদ্ধ হই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইনচ্যুত তিন বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

যেমন হল স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশ, আছেন কি নেইমার?

কাতারের বিপক্ষে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে বসনিয়া

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বজ্রপাতে প্রাণহানি কমাতে ১৫ জেলায় সরকারের বড় উদ্যোগ

‘এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’, নেইমারের বাবার আবেগঘন বার্তা