ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৯:২৯ পিএম

বগুড়ার আদমদীঘিতে দুই নাশকতা মামলায় সাবেক প্যানেল মেয়র রতন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে দুই নাশকতা মামলায় সাবেক প্যানেল মেয়র রতন গ্রেফতার। ছবি: দৈনিক করতোয়া

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : দুইটি নাশকতা মামলায় বগুড়ার সান্তাহার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জার্জিস আলম রতনকে (৫৪)  গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রতন পৌর শহরের মালশন গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। আজ শনিবার (১০ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাহেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা এবং ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটনায় আরেকটি মামলা দায়ের হয়।

আরও পড়ুন

এই দুটি মামলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকা থেকে জার্জিস আলম রতনকে গ্রেফতার করে পুলিশ। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত জার্জিস আলম রতনকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী গ্রুপে এক্সিকিউটিভ নিয়োগ, কর্মস্থল চট্টগ্রাম

১

ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক

২

প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

৩

বগুড়ায় সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

৪

বগুড়ার দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট হাইস্কুল ২৮ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ১৯ পদই শূণ্য

৫

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল

৬