ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১০ মে, ২০২৫, ০৯:১৬ রাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা স্কুলশিক্ষক কামাল গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা স্কুলশিক্ষক কামাল গ্রেফতার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যুবলীগ নেতা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কামাল হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার কামাল হোসেন সরকার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়াপাড়া এলাকার মো. লিয়াকত আলীর ছেলে। তিনি মৌমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি দীর্ঘদিন ধরে দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। কোর্ট থেকে জানানো হলে অথবা অন্য কোনো মাধ্যম থেকে নিশ্চিত হলে তাকে সাময়িক বরখাস্ত করা হবে। যদি প্রমাণিত হয় যে তিনি রাজনীতিতে জড়িত তবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড জয়ে আরেকটি সাফ শিরোপা বাংলাদেশের

ঢাবিতে ছাত্রদলের চাঁদাবাজির ভিডিও প্রজেক্টরে দেখালো ডাকসু

আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না : জামায়াত আমির

সূচি চূড়ান্ত: ২৮ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান

কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পাঁচ পরিবারের ১২ ঘর পুড়ে ছাই

সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে : তারেক রহমান