ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মে, ২০২৫, ০২:৩৯ দুপুর

এক ঘণ্টার মধ্যে আ. লীগ নিষিদ্ধের রোডম্যাপ না এলে মার্চ টু যমুনা: হাসনাত আব্দুল্লাহ

ছবি : সংগৃহিত,এক ঘণ্টার মধ্যে আ. লীগ নিষিদ্ধের রোডম্যাপ না এলে মার্চ টু যমুনা: হাসনাত আব্দুল্লাহ

এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে এ ঘোষণা দেন তিনি।

হাসনাত বলেন, ‘আগামী এক ঘণ্টার মধ্যে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ ঘোষণা না করলে আমরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দিকে রওনা হব।’
 
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে।

আরও পড়ুন

বৈঠক শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান পুরোপুরি পরাজিত, চুক্তি করতে চায়: ট্রাম্প

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

‘বিতর্কিত’ রানআউট নিয়ে যা জানালেন সালমান ও মিরাজ

স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ ‘২৩ থেকে ২৫ মার্চ’ বন্ধ

আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান