ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মে, ২০২৫, ১২:৩৩ দুপুর

দুলাভাইয়ের শাবলের আঘাতে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু, আহত ১

দুলাভাইয়ের শাবলের আঘাতে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু, আহত ১

নিউজ ডেস্ক:   কিশোরগঞ্জের গজারিয়া ইউনিয়নের মানিকদি নয়াহাটি এলাকায় বোন জামাইয়ের শাবলের আঘাতে নিহত হয়েছেন রাকিব (১৪) নামে এক কন্টেন্ট ক্রিয়েটর শ্যালক। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি নয়াহাটি এলাকার শামসু মিয়ার ছেলে।

এছাড়া গুরুতর আহত অবস্থায় নিহত রাকিবের বড় ভাই জিসান (১৮) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের নয়াহাটি এলাকার হাসেম বেপারির ছেলে ফারুক মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ফারুক মিয়া শাবল দিয়ে শ্যালক রাকিবের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। আরেক শ্যালক জিসানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।

আরও পড়ুন

নিহত রাকিবের চাচা সেন্টু মিয়া বলেন, আমি রাতে বাড়িতে ছিলাম না। যখন বাড়িতে ফিরেছি, দেখলাম আমার দুই ভাতিজা রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠানে পড়ে আছে। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রাকিবের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।


ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, গতকাল রাতে বোন জামাইয়ের শাবলের আঘাতে শ্যালক রাকিবের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর