ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৫ ১০:২৫ পিএম

পাকিস্তান ছেড়েছেন রিশাদ-নাহিদরা

পাকিস্তান ছেড়েছেন রিশাদ-নাহিদরা

স্পোর্টস ডেস্ক:  পাকিস্তান ছেড়ে দুবাইয়ের পথে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। 

নাহিদ রানা এবং রিশাদ হোসেন আজ (৯ মে) রাতে পাকিস্তান থেকে বিশেষ এক ফ্লাইটে দুবাইয়ে যাচ্ছেন। এ ছাড়া পিএসএলে অংশ নিতে পাকিস্তানে অবস্থান করা সব বিদেশি ক্রিকেটারও আজ দুবাইতে চলে যাবেন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ বলেন, ‘আমি পিসিবির সভাপতিকেও মেসেজ পাঠিয়েছি। নিয়মিত তাদের সঙ্গে আমরা যোগাযোগের মধ্যে ছিলাম। আপনারা জানেন সবাইকে একসময় একসঙ্গে করা হয়েছিল, এখানে শুধু আমাদের দেশের ক্রিকেটারই ছিলেন না অনেক বিদেশি ক্রিকেটার ছিল। সম্মিলিত প্রচেষ্টা করছিলেন কিভাবে এটার সমাধান বের করা যায়।'

আরও পড়ুন

সিদ্ধান্ত হয়েছে তারা আজকে চেষ্টা করবে যাতে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নেয়া যায়। পাশাপাশি বোর্ড থেকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’

‘আপনারা জানেন আমাদের দুজন ক্রীড়া সাংবাদিক আছেন। আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি এবং আমি উনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি। যখনই তারা একসাথে যাবেন তাদের দুজনের নাম দুটো যেন উল্লেখ করা হয়। তারা পেশাদার দায়িত্ব পালনে গেছেন এবং ক্রিকেট বোর্ড মনে করেন আমাদের এখানেও একটা দায়িত্ব আছে। আমরা চেষ্টা করছি তাদেরও যেন একসাথে বের করে নিরাপদ কোনো জায়গায় খেলোয়াড়রা যখন যাবে তখন যেন যেতে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

১

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

২

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

৩

সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত, জনগণের খোঁজ নেই: গোলাম পরওয়ার

৪

আগামী পাঁচ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

৫

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

৬