ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৫ ০৮:৫১ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একঘন্টা  মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

শুক্রবার (৯ মে) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন তারা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ বলেন, যদি নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা জুলাইয়ের মতো করে আইন হাতে তুলে নেবো। তখন আর কেউ আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের সন্ত্রাসী যারা এখনো বাইরে রয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিন।

আরও পড়ুন


কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র-জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২

১

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

২

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে সাত নারী-পুরুষ ও শিশু আহত

৩

নাটোরের নলডাঙ্গায় সলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা

৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘটকালি পেশা এখনও জনপ্রিয়

৫

বগুড়ার সোনাতলায় শ্রেণিকক্ষ সংকটে চলছে গাছতলা ও শহীদ মিনারে পাঠদান

৬