ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৫ ০৫:৩৯ পিএম

রংপুরের পীরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১

রংপুরের পীরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে হেরোইন ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করেছে। গত বুধবার রাতে উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ রাস্তায় এ অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক আসার গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম টহল পুলিশ নিয়ে খালাশপীর-নবাবগঞ্জ রাস্তার কাচঁদহ ব্রিজের সন্নিকটে অবস্থান নেন। এ সময় দিনাজপুরের নবাবগঞ্জ থেকে পীরগঞ্জের দিকে আসা হেরোইন ব্যবসায়ী মালেক মিয়াকে (৩০) মোটরসাইকেলসহ আটক করেন।

এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ হাজার টাকা মূল্যের ৮ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জুনিদেরপাড়া গ্রামের তসলিম উদ্দিন এর ছেলে।

আরও পড়ুন

এ ব্যাপারে ওসি শফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আর পীরগঞ্জকে মাদকমুক্ত করতে এসপি স্যারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দামে সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম

১

কারিনা কাপুরের নেকলেসে আয়াতুল কুরসি, ক্ষমা চাইতে আইনি নোটিশ

২

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

৩

ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষার কাজ শুরু হয়েছে: বিমানমন্ত্রী

৪

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ: রাশেদুল হক

৫

চট্টগ্রামে খেলার সময় সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

৬