ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৫ ১০:২৫ পিএম

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার, প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে র‌্যাব কর্তৃক কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকেল ৪টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রাজবাড়ী এলাকার চন্ডিপুকুর নামে একটি পুকুর পাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এসময় মূর্তি বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত কিরামের ছেলে ফরিদ (৩৫), রইচের ছেলে বুলবুল (৪০) ও ছালেমের ছেলে নাছিম (৩২)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার খোট্টাপাড়ার বেলাল নামক পুকুরে শরিফ নামের একটি ছেলে খেলার সময় মূর্তিটি পায়। পরবর্তিতে শরিফের পরিবারের লোকজন মূর্তিটি গোপন করার চেষ্টা করে। এসময় ফরিদ, বুলবুল ও নাছিম মূর্তিটি বিক্রি করে দেয়ার কথা বলে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তিতে র‌্যাব-১২ বগুড়া খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ীর চন্ডিপুকুর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে এবং বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে শাহ-বন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, র‌্যাব-১২ বগুড়া মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছেন। আমরা ধারনা করছি এটি কষ্টি পাথরের মূর্তি, তবে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে আসলে কষ্টি পাথরের কিনা। তিনি আরো বলেন, সরকারি সম্পদ যে কেউ পেলে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া উচিত।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, লোকমুখে শুনেছি র‌্যাব একটি মুর্তি উদ্ধার করেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

২

৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী

৩

নিত্যপণ্যের বাজারে দেশব্যাপী অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

৪

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা ও ১৭ দেশের মুদ্রা

৫

ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকার ঋণ দেবে সোনালী ব্যাংক

৬