ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মে, ২০২৫, ০২:৩৯ দুপুর

সিরাজগঞ্জের চৌহালীতে টাস্কফোর্সের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

সিরাজগঞ্জের চৌহালীতে টাস্কফোর্সের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল ও ইলেকট্রিক শক জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত যমুনা নদীতে কিছু অসাধু জেলে চায়না দুয়ারী ও ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে কারেন্ট জাল, চায়না দুয়ারী রিং জাল, ঘন মশারী জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথ অভিযান চালিয়ে জব্দ করা হয়।

আরও পড়ুন

এছাড়াও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ জনকে অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অবৈধ চায়না দুয়ারী জাল ও ইলেকট্রিক শকগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নতুন সিদ্ধান্ত বিপিসি’র 

কুড়িগ্রামের রাজারহাটে দিনমজুরের ঘরে একসঙ্গে তিন মেয়ের জন্ম

গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

বর্তমান সংসদকে কার্যকর ও গতিশীল সংসদ হিসেবে দেখতে চাই : বিরোধীদলীয় নেতা

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব