ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৫, ০৪:৪৩ সকাল

মোহাম্মদপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

মোহাম্মদপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩, ছবি: প্রতিকী ।

মফস্বল ডেস্ক:  রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (৭ মে) ভোরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- ফাতেমা (৪০), তার মেয়ে সাদিয়া (২০) এবং সাদিয়ার এগারো মাস বয়সী শিশু ইসরাত।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মঙ্গলবার ভোরের দিকে মোহাম্মদপুর থেকে দুই নারী ও এক শিশু দগ্ধ অবস্থায় জরুরি বিভাগ এসেছে। এদের মধ্যে ফাতেমার শরীরের ৭ শতাংশ, সাদিয়ার শরীরের ৭ শতাংশ এবং শিশু ইসরাতের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের তিনজনকেই অবজারভেশনে রাখা হয়েছে।দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস বলেন, ভোরের দিকে তারা বাসায় ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা তিনজনই দগ্ধ হয়। কীভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলো সে বিষয়ে কিছু বলতে পারছি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগামী দিনগুলো বাংলাশের মানুষের জন্য স্বস্তির হবে : প্রতিমন্ত্রী নুরুল হক

কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

শাজাহানপুরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ১: আহত ৫

আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইশতেহারের সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে : অর্থ উপদেষ্টা