ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মে, ২০২৫, ০৩:০৮ দুপুর

বগুড়ার ধুনটে আবারও কসাইখানায় মাংস বিক্রি বন্ধ

বগুড়ার ধুনটে আবারও কসাইখানায় মাংস বিক্রি বন্ধ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার সরকারি মথুরাপুর হাট-বাজারে মাত্র ১৩ দিন পর আবারও মাংস ব্যবসায়ীরা কসাইখানায় গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ করেছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। আজ মঙ্গলবার (৬ মে) সকাল বাজার থেকে ব্যবসায়ীরা মাংস বিক্রি বন্ধ করলে মাংস কিনতে না পেরে ক্রেতারা অনেকেই গরুর মাংসের পরিবর্তে মুরগি কিনে নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুরে শুক্র ও সোমবার হাটসহ প্রতিদিন সকাল-বিকেল বাজার বসে। ওই হাট-বাজারের কসাইখানায় গরু-ছাগল জবাইয়ের ক্ষেত্রে কোন নিয়মনীতির তোয়াক্কা করেন না ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে বাজারের কসাইখানায় মাংস ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চোরাই, অপ্রাপ্ত বয়সের ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করেন।

এছাড়া গরু কেনার কোন পাকা রশিদও দেখাতে পারে না তারা। স্থানীয়দের শর্ত মেনে নিয়ে ব্যবসায়ীদের গরু জবাই ও মাংস বিক্রি করতে বলা হয়েছে। এর আগে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ২২ এপ্রিল কসাইখানায় গরু জবাই ও মাংস বিক্রি বন্ধ করেছিলেন ব্যবসায়ীরা। এ ঘটনায় হাটের ইজারাদার ও মাংস ব্যবসায়ীরা সমঝোতা করে একদিন পর মাংস বিক্রি শুরু করেন।

আরও পড়ুন

উপজেলার মথুরাপুর হাট-বাজারের মাংস ব্যবসায়ী আজিবর রহমান বলেন, স্থানীয়রা যেসব শর্ত জুড়ে দিয়েছেন, তাতে গরু জবাই ও মাংস বিক্রি করে লোকসান গুণতে হবে। এ কারণে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ করেছি। মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, মংসা ব্যবসায়ী ও স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা

ভয় দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না: নাহিদ ইসলাম

১৪-১৫ মার্চ বিমানের দুবাই ও আবুধাবি ফ্লাইট চালু

চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ: নারায়ণগঞ্জে কাজ করার সুযোগ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪