ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মে, ২০২৫, ০২:১০ দুপুর

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের হাতে দুই মাদক কারবারি আটক

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের হাতে দুই মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক:   মাদারীপুর সদর উপজেলার চোকদার ব্রিজ এলাকা থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ এনামুল দর্জি ও সুমন দর্জি নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 শনিবার (৩ মে) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (৪ মে) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত এনামুল দর্জি ও সুমন দর্জি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা। গ্রেপ্তার এনামুলের নামে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ ৯টি মামলা রয়েছে। 

আরও পড়ুন

ডিবি পুলিশের তথ্য মতে, অনেকদিন ধরেই এলাকায় প্রকাশ্যে মাদক কারবার করছিলেন এনামুল। মাদক বিক্রি বন্ধ করতে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দেয়। চলতি বছরের ২০ জানুয়ারি ১১০ বোতল ফেনসিডিলসহ একবার গ্রেপ্তার হন এনামুল। পরে জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবার শুরু করেন তিনি। 


মাদারীপুরের অতিরিক্তি পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “গোয়েন্দা পুলিশ জানতে পারে, ঝিকরহাটি এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান মজুত করা হয়েছে। সেখানে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ এনামুল ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যান এনামুলের সহযোগী শফিক দর্জি ও ইমরান দর্জি। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত