ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ০২:২০ দুপুর

ফেনীতে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ফেনীতে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ফেনীতে ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ মে) বিকালে ফেনী ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাতামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।

আরও পড়ুন


তিনি দীর্ঘদিন যাবৎ ফেনীর ছাগলনাইয়া ও আশপাশে এলাকায় দিনমজুরের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বেলাল হোসেন ফেনীর পশ্চিম দেবপুর গ্রামের  মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটতে যায়। দুপুরের পর হঠাৎ ওই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে।

এ সময় বজ্রপাতে ধানের ক্ষেতে লুটে পড়েন বেলাল হোসেন। এক পর্যায়ে তাকে উদ্ধার করে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত শ্রমিকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার

আমাদের তিনটা যুদ্ধ সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী

সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো : রুমিন ফারহানা

স্বাধীনতা পুরস্কার পেলেন জোবেরা লিনু

বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫