ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৫, ০১:০২ দুপুর

অপেক্ষায় সেমন্তী সৌমি

বিনোদন ডেস্ক ঃ শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।

সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’

ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন।

আরও পড়ুন

সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিন্সেস রোজি হয়ে আন্তর্জাতিক মঞ্চে ভাবনা

ঝিনাইদহে কৃষক কার্ডের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈশাখী শোভাযাত্রার ৫ মোটিফের কোনটির কি বার্তা?

গ্রামীণ সংস্কৃতির সাথে শহরের শিশুদের পরিচয় করিয়ে দিতে ইনকিলাব মঞ্চের সুপারি পাতার বাহন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাডার এমপি হলেন নির্বাচিত বাংলাদেশি ডলি বেগম