ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৫ ১২:৩৫ পিএম

সবার সঙ্গে কথা বলেই মানবিক করিডরের সিদ্ধান্ত: প্রেস সচিব

ছবি : সংগৃহিত,সবার সঙ্গে কথা বলেই মানবিক করিডরের সিদ্ধান্ত: প্রেস সচিব

জাতিসংঘ উদ্যোগ নিলে বাংলাদেশ মিয়ানমারের রাখাইনে মানবিক করিডরে রাজি হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘করিডরের বিষয়টি চূড়ান্ত হলে সবার সঙ্গে কথা বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 
শফিকুল আলম বলেন, ‘মানবিক করিডরে আমরা রাজি যদি জাতিসংঘ এটার উদ্যোগ নেয়। এই পুরো জিনিসটা হবে দুইটা দেশের সঙ্গে কথা বলে। জাতিসংঘ যখন কাজ করে তারা সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে অর্থাৎ মিয়ানমার সরকারের সঙ্গেও কথা বলবে, আমাদের সঙ্গেও কথা বলবে। বলে তারপরই তো সিদ্ধান্তে আসবে।’

মানবিক করিডোর নিয়ে সাম্প্রতিক নানা আলোচনা ও বিতর্কের মধ্যে শফিকুল আরও বলেন, ‘রাখাইনে এটা (মানবিক করিডরের) কথা আসছে, কারণ সেখানে গৃহযুদ্ধের মতো একটি সহিংসতা চলছে। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে, রাখাইনে যারা আছে, সেখানে মানবিক একটা সংকট হয়েছে।’

আরও পড়ুন

করিডর নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যকে ‘প্রিম্যাচিউর’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা সর্বসম্মতিক্রমে হবে। আর আমরা মনে করি যে এখনো এটা অনেক অনেক দূরের বিষয়। আমরা তো বলেছি, এটা যখন চূড়ান্ত বিষয়ে আসবে তখন সবার সঙ্গে কথা বলে এ নিয়ে সিদ্ধান্ত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা

নরওয়ের বিপক্ষে ফ্রান্স ম্যাচে ডাগআউটে থাকছেন না কোচ দেশম

ফুটবল মহাতারকা লিওনেল মেসির জন্মদিন আজ

‘বুলেট ট্রেনে’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান