ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মে, ২০২৫, ০২:৫৯ দুপুর

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু। প্রতীকী ছবি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মেয়ের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেললাইনের ধার থেকে সজনে পাড়তে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছে বড়াল ব্রিজ রেললাইন পাড়ার গৃহবধূ রুপা খাতুন (৪৫)।

ঘটনার সূত্রে প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার ভাঙ্গুড়া পৌর সদরে ঈশ্বরদী-ঢাকা রেলপথের বড়াল ব্রিজ স্টেশনের পূর্বদিকে রেললাইনপাড়ার মিজানুর রহমানের স্ত্রী রুপা খাতুন রেললাইনের ধারে লাগানো গাছ থেকে সজনে পাড়ছিলো।

আরও পড়ুন

সকাল সাড়ে ৮ টায় রাজশাহী-ঢাকা গামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুপা খাতুনের স্বজনেরা জানান, সে সজনে নিয়ে আজ শুক্রবার (২ মে) তার মেয়ের জামাই বাড়িতে যাবার কথা ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান