ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫ ০৮:২৭ পিএম

ড্যাফোডিলের পলিটেকনিক সমূহের সাথে ‘দ্য ডিউক অফ এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ (DEA-BD)’ এর চুক্তি স্বাক্ষরিত

২৯শে এপ্রিল, ২০২৫ তারিখে ‘ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (DEN)’ এর অধীনে ড্যাফোডিল পলিটেকনিক সমূহের সঙ্গে ‘দ্য ডিউক অফ এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ (DEA-BD)’ এর একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

 

দ্য ডিউক অফ এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব রিজওয়ান বিন ফারুক এবং ড্যাফোডিল পরিবারের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের অধীনে পাঁচটি পলিটেকনিক    ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে দ্য ডিউক অফ এডিনবার্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামের সাথে যুক্ত হলো। 

 

আরও পড়ুন

বিশ্বব্যাপী ১৩০টিরও বেশি দেশে ১৪-২৪ বছর বয়সী তরুণদের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম, এই অ্যাওয়ার্ড প্রয়োজনীয় জীবন দক্ষতা বিকাশ, তাদের লুকানো প্রতিভা আবিষ্কার , স্বেচ্ছাসেবী সেবা, শারীরিক বিনোদন, দক্ষতা বৃদ্ধি এবং দুঃসাহসিক ভ্রমণের মাধ্যমে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার সুযোগ প্রদান করে। পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাটাগরিতে দেশে প্রথমবারের মতো এই কার্যক্রমের সাথে যুক্ত হলো ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (DEN)’ এর পলিটেকনিক সমূহ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই পুরষ্কারের কাঠামো এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের উপর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে  সংক্ষিপ্তসার বক্তব্য প্রদান করেন।

 

শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত  অংশগ্রহণে প্রশ্নউত্তোর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইয়ারের সেঞ্চুরিতে ভারতের বড় জয়

১

সিরাজগঞ্জের যমুনার চরের জীবন-জীবিকার অন্যতম মাধ্যম ঘোড়ার গাড়ি

২

পঞ্চগড়ে পুশইন হওয়া ৬ জন বাসে উঠতে গিয়ে আটক

৩

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে ঢাবিতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

৪

নওগাঁয় স্বর্ণের লোভে ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে নারীকে হত্যা, আসামির যাবজ্জীবন

৫

নীলফামারীর কিশোরগঞ্জে বালু লুটের দায়ে গাড়ি জব্দসহ ২ ব্যক্তির দন্ড

৬