ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫ ০৩:৫৬ পিএম

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহিত,অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

এর আগে মঙ্গলবার (২৯ এপিল) বিকেলে বেইলি রোডে কিছু যুবক সিদ্দিককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
 
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজেই।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল শনিবার সশস্ত্র বাহিনী দিবস

১

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

২

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

৪

একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা

৫

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৬