ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫ ০৩:৩৮ পিএম

রহস্যে ঘেরা পোস্ট মাহিয়া মাহির

রহস্যে ঘেরা পোস্ট মাহিয়া মাহির, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই বেশ সক্রিয়। প্রায়ই তিনি তার ব্যক্তিগত জীবন, অনুভূতি বা কাজের বিভিন্ন আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।

সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে বিনোদন পাড়ায় এবং নেটিজেনদের মাঝে। মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘একটু আদরে আমাকে রাখো’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। এই ছোট্ট কিন্তু আবেগঘন বাক্যটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই এই পোস্টটি মাহির ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। ভক্তদের একাংশ মনে করছেন, এই স্ট্যাটাসের মাধ্যমে মাহি হয়তো তার জীবনের শূন্যতা, একাকীত্ব প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এটি হয়তো কোনো গানের লাইন বা সিনেমার সংলাপও হতে পারে।

আরও পড়ুন

তবে মাহি নিজে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। তার এই রহস্যময় পোস্ট ভক্তদের মনে তৈরি করেছে নানা প্রশ্ন। তিনি কি সত্যিই মানসিকভাবে কিছুটা একাকী বোধ করছেন, নাকি এটি কেবলই তার মনের একটি ক্ষণিকের অনুভূতি প্রকাশ?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বার্মিজ চাকুসহ একজন গ্রেফতার

রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুলকেই প্রয়োজন: শফিকুল আলম

আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল যোগ্য প্রার্থী : আসিফ নজরুল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি