ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০২ পিএম

নড়াইলে বাড়ির পেছনে হত্যা মামলার আসামির পা বাঁধা লাশ

নড়াইলে বাড়ির পেছনে হত্যা মামলার আসামির পা বাঁধা লাশ

নিউজ ডেস্ক:   নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে রফিকুল ইসলাম (৩৫) নামে একজন হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহটি পা বাঁধা অবস্থায় ছিল।


মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কাঞ্চনপুর গ্রামের প্রতিপক্ষ রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুল ইসলামের মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রফিকুল ইসলাম কাঞ্চনপুর গ্রামেরই আজিজুল মোল্যার ছেলে। তিনি স্থানীয় ফরিদ মোল্যা হত্যা মামলার আসামি ছিলেন। 

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামে মিলন মোল্যা ও আফতাব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১১ এপ্রিল দু’পক্ষের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপি সংঘর্ষে আফতাব মোল্যার পক্ষের ফরিদ মোল্যা (৫৮) নিহত হন। এ ঘটনায় কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এ মামলায় এজারভুক্ত আসামি রফিকুল ইসলাম এরপর থেকে পলাতক ছিলেন। আজ (মঙ্গলবার) সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছনে তার পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।


কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “হত্যা মামলার আসামি রফিকুল ইসলামের মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়ে নাই : খাদ্য প্রতিমন্ত্রী

১

কাউন্টিতে আবারও আগুন ঝরালেন খালেদ

২

তিন বিষয়ে ট্রাম্প-শি জিন পিংয়ের রুদ্ধদ্বার বৈঠক শুরু

৩

জাতিসংঘে বক্তব্য দিতে দাঁড়ালেন নেতানিয়াহু, খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ

৪

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

৫

দুর্দান্ত শুরুর পরও প্রোটিয়াদের কাছে বড় হার অস্ট্রেলিয়ার

৬