ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৫ ১০:৩০ পিএম

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

ইশরাক হোসেন

আদালতের আদেশ ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে মেয়র প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭ এপ্রিল) কমিশন এই গেজেট জারি করেছে।

এর আগে, গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কি না, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন, যেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২০ সালে অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

নির্বাচনে ফজলে নূর পেয়েছিলেন ৪,২৪,৫৯৫ ভোট এবং ইশরাক ২,৩৬,৫১২ ভোট পেয়েছিলেন। এরপর ইশরাক কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে নৌ চলাচলের করিডর গঠনে ওমান-ইরান চুক্তি

১

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই

২

নেকাব পরায় শিক্ষার্থীকে কটূক্তি: ঢাবি অধ্যাপককে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি  

৩

নিউজিল্যান্ডের দায়িত্বে সাবেক উইকেটরক্ষক ব্যাটার

৪

সাভারে নিজ বাড়ির ছাদে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

৫

মেসির বিদায়ে স্ত্রী আন্তোনেলার হৃদয়ছোঁয়া বার্তা

৬