ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:২৭ দুপুর

বাংলাদেশের মানুষ এখন জামায়াতের খেদমত দেখতে চায়: মাসুদ সাঈদী

পিরোজপুরের পৌরশহরে গণসংযোগকালে মাসুদ সাঈদী

মানুষ গত ৫৩ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে; এখন বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামের খেদমত দেখতে চায় বলে মন্তব্য করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) পিরোজপুরের পৌরশহরে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এর আগে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মাসুদ সাঈদীকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল।

মাসুদ বলেন, বাংলাদেশের মানুষ দেখতে চায় জামায়াত কীভাবে দেশ পরিচালনা করে। জামায়াত চেষ্টা করছে বাংলাদেশকে কীভাবে উন্নত বিশ্বের সঙ্গে রোল মডেল হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।

তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে জামায়াত। জামায়াতের দাওয়াত জনগণ গ্রহণ করছে এবং মানুষ অভাবনীয় সাড়া দিচ্ছে।

আরও পড়ুন

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি মাওলানা ইসহাক আলী, পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা বেলায়েত হোসেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার