ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৫, ০২:৫৯ দুপুর

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কুয়েটের ৪ শিক্ষার্থী, অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কুয়েটের ৪ শিক্ষার্থী, অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি. আর. আবরার ।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনালাপকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় উপদেষ্টা কুয়েটের আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা উষ্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন এবং তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ করছি। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রতি উদ্বেগের কথাও তাদের জানান উপদেষ্টা।

তিনি আরও আশ্বস্ত করেন শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার সচেতন রয়েছে। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অতি দ্রুত খুলনা যাবে কুয়েট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলতি সমস্যা আশুসমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে।

আরও পড়ুন

এদিকে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশনের ২৭ ঘন্টা অতিবাহিত হয়েছে। এদের মধ্যে চারজন অসুস্থ হয়ে পড়েছেন। 

তাদের মধ্যে একজন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩তম ব্যাচের এবং আরেকজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী। তাদের কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ম বহির্ভূত পণ্য বিক্রি, তিন দোকানিকে জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় নববর্ষকে সামনে রেখে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছে

ইতিহাসের নিকৃষ্টতম ভোট জালিয়াতি পর্যবেক্ষণ করলো বগুড়া সদর আসনের ভোটারগণ : জামায়াত প্রার্থী আবিদুরের বিবৃতি