ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৫ ১১:৩২ পিএম

সিলেটে বেপরোয়া  ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

সিলেটে বেপরোয়া  ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক:  সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 


নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

আরও পড়ুন

সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”

তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের মধ্যে সেচপাম্পে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদসহ ৩ ডাকাত আটক

বগুড়া মহানগরীতে রাস্তায় অ'বৈ'ধ পার্কিং রোধে ট্রাফিক পুলিশের অভিযান

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আস্তানা

পাবনার সুজানগরে চায়না দুয়ারি ও বেড়জালে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ

বগুড়ায় যাত্রীবাহী কোচ থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার