ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৫ ০৫:৫৮ পিএম

সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১২। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে যমুনা সেতুর পশ্চিম থানাধীন গোল চত্বর এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার পটিয়া থানার জিরি গ্রামের শ্রী সুনীল চন্দ্রনাথের পুত্র আবুল হাসান পূর্বনাম শ্রী প্রান্তনাথ (২৭) এবং নওগাঁ জেলার ধামইরহাট থানার মোরোলো আজাপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র আশরাফুল (৩৪)।

আরও পড়ুন

আটককৃতদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে মো: উসমান গণি সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র‌্যাব-১২, সিরাজগঞ্জের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকা ইজ ব্যাক: ট্রাম্প

জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৪

বগুড়ার দুপচাঁচিয়ার ভূঁইপুর ইরামতি খালের উপর অবশেষে ব্রিজ নির্মাণের অনুমোদন

লালমনিরহাটে ‘মায়ের তরী’র গানের মেলায় নরওয়ের রাষ্ট্রদূত

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার