ভিডিও বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:৫৯ দুপুর

সালমানের পাশে দাঁড়ালেন বন্ধু অক্ষয়

সালমানের পাশে দাঁড়ালেন বন্ধু অক্ষয়, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : সালমান খান ও অক্ষয় কুমারের বন্ধুত্ব বহু পুরনো। একসঙ্গে কাজ করেছেন ‘মুঝসে শাদি কারোগি’ এবং ‘জান-ই-মান’ সহ বেশকিছু হিট ছবিতে। তবে টানা বেশ কয়েকটি ছবির কন্টেন্ট এবং সেই ছবিগুলোর বক্স অফিস ব্যর্থতার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন সালমান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকান্দার’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।। 

এদিকে মঙ্গলবার দিল্লিতে নিজের আসন্ন ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’-এর একটি বিশেষ অনুষ্ঠানে অক্ষয়কে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক সময় বড় তারকার ছবি ভালো করছে না, সালমানের ‘সিকান্দার’ নিয়ে এমনই আলোচনা হচ্ছে। উত্তরে অক্ষয় কুমার বলেন, ‘দেখুন, এটা ভুল কথা। এমনটা হতে পারে না। টাইগার জিন্দা হয় এবং সবসময় থাকবে। সালমান এমন জাতের টাইগার যার জীবনে কখনোই মৃত্যু হয় না’।  তথ্য বলছে, মুক্তির পর বক্স অফিসে ১৭ দিনের মাথায় মাত্র ২৫ কোটি রুপির ব্যবসা করেছে ‘সিকান্দার’। আর সব মিলিয়ে দেশিয় বক্স অফিসে সালমানের ছবির ব্যবসা দাঁড়িয়েছে মাত্র ১০৯ কোটি। ছবিটি মুক্তির পর প্রথম সপ্তাহে মোটামুটি সম্মানজনক ফল করেছিল। প্রথম সপ্তাহে বক্স অফিসে ছবির আয় ছিল ৯০ কোটি। আর এরপরই ধীরে ধীরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি।

আরও পড়ুন

 এদিকে এরই মাঝে মুক্তি পায় সানি দেওলের ছবি ‘জাট’। সেটি আসার পর ‘সিকান্দার’ এর ব্যবসা আরও কম হতে শুরু করে। আবার এরই মধ্যে আগামী ১৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে অক্ষয়ের ‘কেশরী চ্যাপ্টার ২’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ২

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত : পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘নির্বাচনের পর যতদ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে সরকার’

‘ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না’

সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

আজ রাজশাহীর চার জেলায় জামায়াত আমিরের জনসভা