ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫ ১০:২৪ এএম

মঙ্গলবার এসএসসি পরীক্ষায় ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত

মঙ্গলবার এসএসসি পরীক্ষায় ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত, ছবি: সংগৃহীত।

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৫ এপ্রিল) অসদুপায়ের জন্য ১৮ জন পরিদর্শক এবং ৮৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এদিন অনুপস্থিত ছিল ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী।পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পরীক্ষার দ্বিতীয় দিনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। ওইদিন বহিষ্কার হয়েছেন ২২ জন পরীক্ষার্থী। তবে কোনো পরীক্ষক বহিষ্কার হননি।দ্বিতীয় দিনের পরীক্ষায় বহিষ্কৃত পরিদর্শকদের মধ্যে ১৫ জন কারিগরি শিক্ষা বোর্ডের এবং তিনজন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩৬ জন কারিগরি বোর্ডের, ৩১ জন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এবং ১৬ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন।

আরও পড়ুন

এ বছর ২০২৪ সালের তুলনায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

১

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

২

অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুড়িয়ে দিল প্রশাসন

৩

ইয়েমেনের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ

৪

৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৫

‘২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

৬