ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫ ১০:১৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাটির নিচে পুঁতে রাখা মাদক উদ্ধার গ্রেফতার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাটির নিচে পুঁতে রাখা মাদক উদ্ধার গ্রেফতার ১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ইস্কাফসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে ওই মাদক কারবারির বাড়ি তল্লাশি করে বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদক গুলো উদ্ধার করা হয়।

এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্য এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম রিয়াজুল হক বাধন (১৯)। পলাতক মাদক কারবারির নাম বিদ্যুৎ (২২)। তারা পশ্চিম ফুলমতি গ্রামের মোকছেদ আলীর ছেলে।

আরও পড়ুন

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে নড়েবড়ে সাঁকোর ওপর দিয়ে মানুষের ঝুঁকি নিয়ে চলাচল

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে ১০ বছর পাখিদের খাওয়াচ্ছেন ব্যবসায়ী বুদ্ধ

বগুড়ার ধুনটে বেকারী কারখানায় বিএসটিআই’র জরিমানা

নাটোরের বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

পাবনার চাটমোহর প্রেস ক্লাবের নির্বাচনে টুকুন সভাপতি, কিংশুক সম্পাদক