ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫ ০২:৪৪ পিএম

ছেলেকে লাল পাগড়ি পরিয়ে বর্ষ বরণ পরীমণির

ছেলেকে লাল পাগড়ি পরিয়ে বর্ষ বরণ পরীমণির, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ব্যক্তি জীবন নিয়েও বেশ আলোচিত। নানা বিষয়ে ফেসবুকে সরব তিনি। তার ছেলে-মেয়েদের সঙ্গে খুঁনসুটির ছবি কিংবা ভিডিও শেয়ার করেন ভক্তদের মাঝে।

এবার ছেলেকে লাল পাগড়ি পরিয়ে নববর্ষ উদযাপন করলেন পরীমণি। ছেলে রাজ্যও পাঞ্জাবি আর পাগড়ি পরে বেজায় খুশি। মায়ের সঙ্গে গানের সাথে নাচতেও দেখা গেছে তাকে। মা-ছেলে একই রকম পোশাক পরেছেন। পরীমণি কানে গুজেছেন লাল টুকটুকে গোলাপ। পাশে রয়েছেন শোবিজের অন্যান্য তারকারা। তারাও পরীমণির সঙ্গে নববর্ষে মেতেছেন। তাছাড়া ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নববর্ষের নানা পদের খাবারের ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে।

২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তবে সে সংসার বেশিদিন স্থায়ী হয়নি। তাদের দুজনের ‘শাহীম মুহাম্মদ রাজ্য’ নামে একটি ছেলে রয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে তার।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

১

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

২

অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুড়িয়ে দিল প্রশাসন

৩

ইয়েমেনের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ

৪

৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৫

‘২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

৬