ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫ ১০:১৪ পিএম

রাজশাহীতে বিদেশি পিস্তুল-গুলিসহ গ্রেফতার ৩

রাজশাহীতে বিদেশি পিস্তুল-গুলিসহ গ্রেফতার ৩

রাজশাহীর চারঘাটে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ সোমবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। এর আগে গতকাল রোববার (১৩ এপ্রিল) দিনগত গভীর রাতে উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রায়পুর মোল্লাপাড়ার আবুল কালাম আজাদের ছেলে মেহেদী হাসান মুন্না (২৮), একই থানার রায়পুর মহাজন পাড়ার মুনছুর আলীর ছেলে মামুনুর রশিদ (৩৫) ও একই গ্রামের জামরুল ইসলামের ছেলে হৃদয় (২৪)।

আরও পড়ুন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দুইটার দিকে চারঘাট থানা পুলিশের একটি টিম রায়পুর গ্রামে আব্দুল কুদ্দুসের বসত বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মেহেদী হাসান মুন্নার দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাদেরকে গ্রেফতার করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, আটককৃতরা কোনো সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য কিনা সেই রহস্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আজ সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত থেকে তাদের কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

১

ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল

২

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৩

শনিবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৪

ভারতে খেলবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিললো বাংলাদেশের

৫

দেশের সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৬