ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:২৩ দুপুর

বৈশাখের আমেজে জাতীয় জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

বৈশাখের আমেজে জাতীয় জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

আজ পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দের শুভ সূচনা। দিনকে ঘিরে উৎসবের আমেজ চলছে সারাদেশে। এদিনে জাতীয় জাদুঘরেও ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। শিশু-কিশোর, যুবক-যুবতীর সঙ্গে বৃদ্ধরাও এসেছেন জাদুঘর ঘুরে দেখতে।

আজ সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের ছুটি কাটাতে শিশুরা নতুন নতুন জামায় আলতা দিয়ে আর্ট করেছে। ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি পরে এসেছে জাদুঘরে। সকাল থেকেই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জাদুঘর ঘুরে দেখা যায়, দর্শনার্থীরা বিশেষ করে শিশুরা অবাক হয়ে দেখছেন। বাবা-মায়েরা তাদের সন্তানদের পরিচয় করে দিচ্ছেন জাদুঘরে থাকা জিনিসপত্রে সঙ্গে।

আরও পড়ুন

শিশু আহনাফকে নিয়ে জাদুঘরে এসেছেন সাজিদ ও তার সহধর্মিণী। সাজিদ জানান, বাচ্চাকে নিয়ে কাজের কারণে ঘোরা হয় না। আমরাও আজ প্রথমবারের মতো এসেছি জাদুঘরে। শিশুকে দেখানো, সঙ্গে আমরাও উপভোগ করছি। তিনি জানান, সকালে রমনাতেও একটু ঘুরে আসলাম। সেখানের ভিড় আর নানা আয়োজন দেখেই এখানে এসেছেন তিনি।

জাদুঘরের গ্রামীণ পরিবেশ সেক্টর ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। সঙ্গে গ্রামীণ ঐতিহ্য দেখছে, নাম দেখে অবাক হচ্ছেন অনেকে। দর্শনার্থী আরাফাত জানান, এখানে যা আছে তা তো আমরা ছোটবেলায় অনেক দেখেছি। এখন অনেক কমে গেছে। এছাড়া বিভিন্ন দেশীয় ফুল, প্রাণীর নাম জানতাম না। এখানে এসে সেগুলোর নাম জানতে পারছি। বেশ ভালো লাগছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প