ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:৫৫ দুপুর

 দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা’কে কুপিয়ে জখম 

 দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা’কে কুপিয়ে জখম ,ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: দিনাজপুর  জামায়ােেত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা অফিস সম্পাদক হাবিবুর রহমানকে (৩২) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।আহত হাবিবুর চিরিরবন্দর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাতে গুরুতর আহত সাবেক ছাত্রশিবির নেতাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। গুরুতর আহত সাবেক ছাত্রশিবির নেতা হাবিবুর রহমান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আকাব উদ্দিনের ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় স্থানীয়রা হামলাকারী আমিনুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি আরও বলেন, রোববার রাত ১১টার দিকে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক হাবিবুর রহমান নিজ বাড়িতে যাওয়ার পথে আমিনুল ইসলামের নেতৃত্বে ৮ জনের একটি দুর্বৃত্ত দল হাবিবুর রহমানের চলন্ত মোটরসাইকেলে ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে মাথায় হেলমেট থাকায় তেমন ক্ষতি না হলেও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত করে। ডান হাতের মারাত্মকভাবে জখম হয়। পরে আহত হাবিবুর রহমানের আত্মচিৎকারে আশপাশের লোকজনেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় হামলাকারী আমিনুল ইসলাম পাশের এক বাড়িতে লুকিয়ে পড়লে স্থানীয়রা তাকে ধরতে সক্ষম হয়। পরে স্থানীয়রা হামলাকারী আমিনুল ইসলামকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়