ভিডিও বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:২৩ রাত

জয়পুরহাটের কালাইয়ে সেচ পাম্পের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

জয়পুরহাটের কালাইয়ে সেচ পাম্পের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে পুকুরে নেমে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ছেঁড়া-ফাটা তারে জড়িয়ে বোরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। বোরহান উদ্দিন গঙ্গাদাসপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

গ্রামবাসী জানান, বোরহান বিকেলে বাড়ির পাশে একটি পুকুরের পানি ওঠাতে সেচ পাম্প স্থাপন করেন। বাড়ির ভেতর থেকে বৈদ্যুতিক তার টেনে সেচ পাম্পে সংযোগ দিতে নেমে অসাবধনতায় ছেঁড়া-ফাটা তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে শান্তিনগর এলাকায় তিনি মারা যান।

আরও পড়ুন

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসতে চাইলে স্বজনদের পক্ষ থেকে না দাবির লিখিত আবেদনের প্রেক্ষিত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

ফেনীতে ঈগল প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ২

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত : পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘নির্বাচনের পর যতদ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে সরকার’

‘ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না’