ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:১৬ বিকাল

স্ত্রী পরকীয়ায় আসক্তের অভিযোগ, শেকলবন্দি করল স্বামী

স্ত্রী পরকীয়ায় আসক্তের অভিযোগ, শেকলবন্দি করল স্বামী

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে নাসরিন বেগম (২৪) নামে এক গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্বামী আব্দুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উপজেলার বাটিকামারি ইউনিয়নের আলিপুর গ্রামে ঘটনাটি ঘটে।

রবিবার (১৩ এপ্রিল) ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত নাসরিনকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তার স্বামী। এর আগেও কয়েকবার তিনি নাসরিনকে মারধর করেছেন। আজ বিকেলে পরিবারের লোকরা বসবেন। প্রয়োজন হলে তারা মামলা করবেন।

ভুক্তভোগী নাসরিন উপজেলার বাটিকামারি ইউনিয়নের আলিপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। তিনি একই ইউনিয়নের বাহারা গ্রামের ওসমান শেখের মেয়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাড়ির একটি সিঁড়িতে নাসরিন বসে আছেন। তার কোমর শিকল দিয়ে বাঁধা। শিকলটি পিলারের সঙ্গে তালাবদ্ধ। পাশে ভুক্তভোগীর স্বামী আব্দুর রহমান বসে ছিলেন। চারপাশে উৎসুক জনতাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভিডিওতে। 

নাসরিন জানান, ২০১৩ সালে সামাজিকভাবে আব্দুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। আব্দুর রহমান অন্য মেয়েদের সঙ্গে মোবাইলে কথা বলেন বলে কয়েক মাস আগে জানতে পারেন নাসরিন। এরপর নাসরিন ফেসবুকে টিকটক আইডি চালু করেন। এ নিয়ে আব্দুর রহমান নাসরিনকে মঝে মধ্যে মারধর করতেন। গত ২৫ ফেব্রুয়ারি মারধর করলে নাসরিন আর সংসার করবে না বলে জানান। ওইদিন তিনি বাড়ি থেকে বের হয়ে খুলনায় বোনের বাড়ি যান।

আরও পড়ুন

গতকাল শনিবার (১২ এপ্রিল) নাসরিনের ভাই মিটল শেখকে দিয়ে খুলনা থেকে নাসরিনকে এনে কোমরে শিকল দিয়ে বেঁধে রাখেন স্বামী আব্দুর রহমান। আজ রবিবার পুলিশ গিয়ে নাসরিনকে শিকল থেকে মুক্ত করে।

নাসরিনের বোন আসমা বেগম বলেন, “নাসরিনকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তার স্বামী। এর আগেও কয়েকবার আমার বোনেকে মারধর করেছেন তিনি। আজ বিকেলে পরিবারের লোকদের নিয়ে বসব। প্রয়োজন হলে মামলা করব।”

নাসরিনের স্বামী আব্দুর রহমান বলেন, “নাসরিন অন্য ছেলেদের সঙ্গে পরকীয়া প্রেম করে। সে বাড়ি থেকে যাওয়ার সময় ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। নাসরিনের নামে ব্যাংক হিসাবে আরো টাকা রয়েছে। সেই টাকা উত্তোলন করতে হবে‌ একথা বলে তার ভাইকে দিয়ে খুলনা থেকে এনে শিকল বন্দি করে রাখি নাসরিনকে।”
মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, “আমি আজ ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা গিয়ে গৃহবধূকে মুক্ত করি। নাসরিনকে তার বাবার বাড়ি পাঠানোর পাশাপাশি অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি এখন স্বামীর বাড়িতে আছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়