ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৫ ০৭:০৩ পিএম

মাইগ্রেনের ব্যথা থেকে দূরে রাখবে যেসব খাবার

মাইগ্রেনের ব্যথা

লাইফস্টাইল ডেস্ক :  মাইগ্রেনের ব‍্যথা সহজে কমতে চায় না। নানা ধরনের ওষুধ খেয়েও কাজ হয় না। সেই সময় অনেকেই চা, কফি খান। তাতে কেউ সুফল পান, কেউ পান না। চিকিৎসকেরা বলেন, মাইগ্রেনের ব‍্যথা শুরু হলে খুব বেশি ঠান্ডা বা গরম খাবার খাওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে যদি কারও মাইগ্রেন থেকে থাকে, তা হলে রোজ কয়েকটি খাবার নিয়মিত খেতে পারেন। 

তরমুজ

শরীরে পানির ঘাটতি আটকাতে পারলেই মাইগ্রেনের সমস‍্যা খানিকটা রুখে দেওয়া যায়। তাই পানি খাওয়ার পাশাপাশি, পানি সমৃদ্ধ ফলও খেতে হবে। তরমুজে পানির পরিমাণ ৯২ শতাংশ। এই ফল শরীরে পানির সমতা বজায় রাখতে সাহায‍্য করবে।

বাদাম-বীজ

আরও পড়ুন

শরীরে পানির ঘাটতির পাশাপাশি, ম‍্যাগনেশিয়ামের অভাব থাকলেও মাইগ্রেন শুরু হয়। মাইগ্রেনের ব‍্যথা থেকে দূরে থাকতে তাই রোজ খালি পেটে খেতে পারেন নানা রকমের বাদাম। ফ্ল‍্যাক্সসিডস, চিয়া সিডস, কুমড়োর বীজ খেতে পারেন। এগুলিতে প্রচুর পরিমাণে ম‍্যাগনেশিয়াম রয়েছে।

ভেষজ চা

শরীরের আর্দ্রতা ধরে রাখতে ভেষজ চায়েরও অনেক গুণ। ইন্টারন্যাশন্যাল জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে উল্লিখিত, পিপারমিন্ট-টি খাওয়া সাইনাসের জন্য উপকারী। এতে মাইগ্রেনও কমে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব উন্নয়ন অধিদপ্তরের সেই আলোচিত পরীক্ষার ফল প্রকাশ

১

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

২

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

৩

মুচলেকায় মুক্তি পেলেন ‘ককরোচপ্রধান’ অভিজিৎ

৪

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ৪৯০

৫

ভারতে বেপরোয়া ট্রাকের চাপায় নিহত ১২

৬