ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৫ ০৪:১৭ পিএম

ঝালকাঠিতে পুলিশের বাড়িতে ডাকাতির পর আগুন

ঝালকাঠিতে পুলিশের বাড়িতে ডাকাতির পর আগুন

নিউজ ডেস্ক:  ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামে এক পুলিশ সদস্যর বাড়িতে ডাকাতির পর আগুন দেওয়া হয়েছে।

গভীর রাতে ডাকাতরা হানা দিয়ে ঘরে থাকা টাকা ও স্বর্ণাংকার লুট করে; তারপর আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে ঘরের ভেতর থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খানের ছেলে পুলিশ সদস্য  মাহাদী হাসান খানের বাড়িতে এই ঘটনা ঘটে।

মোফাজ্জেল আলী বলেন, “শুক্রবার পরিবারের সবাই আমার মেয়ের বাড়িতে ছিলাম। বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে ঘরের পেছনের দরজা ভেঙে আমার ঘরের টাকা-পয়সা ও সোনা-গয়না নিয়ে যায়। পরে আগুন ধরিয়ে দেয়। আমার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।” 

আরও পড়ুন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে এলাকায় মাহফিল ছিল। মোফাজ্জেল আলীর বাড়িতেও কেউ ছিলেন না। এই সুযোগে ডাকাতি হয়। আগুন দেখতে পেয়ে  ফায়ার সার্ভিসের সহযোগিতায় এলাকার মানুষ তা নিয়ন্ত্রণে আনে। বাড়িটির সব জিনিসপত্র পুড়ে গেছে।

ওসি আব্দুস সালাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” 
ঢাকা/অলোক/রাসেল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যা বলছেন কেপ ভার্দে কোচ

বাকেরগঞ্জে প্রধান শিক্ষিকার ব্যাগে স্কুল ফিডিংয়ের ডিম-রুটি, তদন্ত কমিটি গঠন

যুদ্ধ বন্ধে লেবানন ও ইসরায়েলের মধ্যে চুক্তি সই