ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৫ ০৮:৫৫ পিএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার, ছবি সংগৃহীত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনুকে গ্রেফতার করা হয়েছে। রাশেদুল ইসলাম মুনু উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের মৃত জাফর মন্ডলের ছেলে। বিএনপি নেতার দায়ের করা নাশকতার মামলার আসামি হিসেবে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা শাইন রেজার দায়ের করা নাশকতার মামলার ১২৭ নম্বর আসামি রাশেদুল ইসলাম মুনু। গোপন সংবাদেরভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে মুনুকে তার পৌর এলাকার হাসপাতাল মোড়ের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলার তদন্ত চলমান রয়েছে। তাই গোপন সংবাদেরভিত্তিতে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় এবং আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তাকে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ

১

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

২

শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

৩

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

৪

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ

৫

সীমান্তে মাদক উদ্ধার অভিযান গিয়ে বিএসএফের কাছে দুই পুলিশ সদস্য আটক

৬