ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:৪৪ দুপুর

কুুড়িগ্রামের নাগেশ্বরীতে নদীতে নিখোঁজ কিশোর সাজিমের লাশ উদ্ধার

কুুড়িগ্রামের নাগেশ্বরীতে নদীতে নিখোঁজ কিশোর সাজিমের লাশ উদ্ধার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :  নাগেশ্বরীতে প্রমত্ত দুধকুমার নদে নিখোঁজের ২৮ ঘন্টা পর আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪ টায় ঘটনাস্থল থেকে আধাকিলোমিটার ভাটিতে ভেসে উঠেছে কিশোর সাজিমের লাশ। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

মৃত সাজিম (১৪) উপজেলার নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতির ছেলে। গতকাল রোববার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী আদর্শ বাজার এলাকায় দুধকুমার নদে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ও স্থানীয়রা ভিন্ন ভিন্নভাবে উদ্ধারে চেষ্টা চালায়। এ চেষ্টা অব্যাহত থাকে।

অবশেষে আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪ টায় ঘটনাস্থল থেকে প্রায় আধাকিলোমিটার ভাটিতে পানাতিটারী এলাকায় দুধকুমারের কিনারে ভেসে ওঠে কিশোর সাজিমের লাশ। এটি দেখে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নৌকা নিয়ে গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

আরও পড়ুন

পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল রোববার দুপুরে সাজিম তার ৩ বন্ধুসহ দুধকুমারে গোসল করতে নেমে সে মারা যায়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বৈশাখের আগমনী বার্তা নিয়ে চৈত্র সংক্রান্তি আজ চৈত্র সংক্রান্তি

হামের উপসর্গ নিয়ে মারা গেল শিশু মালিহা

বিএডিসি বগুড়া-জয়পুরহাট জোনের চুক্তিবদ্ধ বীজআলু চাষিদের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের রাজারহাটের সাগর শীলের আত্মহত্যা

নীলফামারীর জলঢাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মিষ্টিভুট্টা চাষ