ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৫, ০২:০৮ দুপুর

পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ২৫

পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২৫ পর্যটক আহত

বান্দরবানের লামায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে লামা-চকরিয়া সড়কের লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লামা স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া হাসপাতালে পাঠান।

আহতরা হলেন: ফজল আহাম্মদ (৪৩), বাসচালক লিটন দাস (৪৩), হেলাল উদ্দিন (৩৫), বাসের হেলপার মো. আমজাদ (৩৩), নিজামুদ্দিন (৫৮), ফাহাদ (৩৮), তারিন (৭), শাহজাদা (৩২), নাজাত সিদ্দিকা (২৪)সহ মোট ২৫ জন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটকবাহী বাসটি চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকা থেকে বান্দরবানের লামায় যাচ্ছিল। পরে বাসটি লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় পৌঁছালে পাহাড়ি ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে ২৫ পর্যটক আহত হন।

এ ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গুরুতর আহত এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

ভাড়া বাড়তি নেওয়ায় গাবতলী বাস টার্মিনাল ভোক্তা অধিকারের অভিযান

‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতো বডি ক‍্যামেরা ও ড্রোন ব‍্যবস্থা থাকবে’

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১ শ্রমিক