ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৫, ০১:১৩ দুপুর

চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক:   কুষ্টিয়ার কুমারখালীতে প্রবাসীর স্ত্রীর (৩০) গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে  দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২ এপ্রিল) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। 

এছাড়াও ভিডিওসহ দুটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলা চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০) ও বিষু শেখের ছেলে মারুফ হোসেন (১৮)। 

পুলিশ জানায়, সোমবার নিজবাড়ি থেকে এক কাতার প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ। বুধবার (২ এপ্রিল) সকালে ওই নারীকে ধারণ করা ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তারা। সকালে ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেপ্তার করেন। 

আরও পড়ুন

আসামি ও মামলার বাদী সম্পর্কে আপন চাচি-ভাতিজা বলে জানা গেছে। মামলার বাদী ওই নারী বলেন, “রেজাউল ও মারুফ গোপনে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছিলে। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।”

কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী ও আসামি সম্পর্কে চাচি-ভাতিজা বলে জানা গেছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির

মেসিকে নিয়ে ভয় কেটেছে, প্রস্তুতি ম্যাচে খেলার আশা

বিশ্বকাপের বলে ডিভাইস সহ থাকছে যেসব প্রযুক্তি

বরিশালে ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ তিনজন

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার