ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৫, ০৪:০৬ সকাল

ঈদ আনন্দ মিছিল শুরু

ঈদ আনন্দ মিছিল শুরু

সুলতানি-মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। 

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন।

আরও পড়ুন

এ ছাড়া মিছিলের শুরুতে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি। মিছিলে থাকছে মোট ১৫টি ঘোড়ার গাড়ি।

মিছিলে অংশ নেওয়া সালমান মাহমুদ বলেন, অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে। খুবই ভালো লাগছে। আমি পুরো মিছিলজুড়েই থাকব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগামী দিনগুলো বাংলাশের মানুষের জন্য স্বস্তির হবে : প্রতিমন্ত্রী নুরুল হক

কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

শাজাহানপুরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ১: আহত ৫

আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইশতেহারের সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে : অর্থ উপদেষ্টা