ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৫, ০৮:৫৫ সকাল

গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুকে হত্যা করছে ইসরায়েল

গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুকে হত্যা করছে ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী প্রতি ৪৫ মিনিটে একটি করে শিশুকে হত্যা করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল কমপক্ষে ১৭ হাজার ৪০০ শিশুকে হত্যা করেছে। এর মধ্যে ১৫ হাজার ৬০০ শিশুকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে, যাদের বেশিরভাগকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।

গাজার মোট জনসংখ্যার প্রায় ২৩ লাখই শিশু। গত ১৭ মাস ধরে ইসরায়েলি হামলার কারণে তাদের ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে, তাদের স্কুল ধ্বংস করা হয়েছে এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোও ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৮২৮ জন। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা আর বেঁচে নেই বলে ধরে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা থেকে তাদের এক-তৃতীয়াংশ কর্মীকে সরিয়ে আনা হবে। কোনোভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে কর্মীদের তারা গাজায় রাখতে চাইছেন না। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চলছেই। এদিকে বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরের হামলায় হামাস মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া এবং আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন আক্রমণের ফলে গত সপ্তাহেই ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

শাজাহানপুরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ১: আহত ৫

আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইশতেহারের সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে : অর্থ উপদেষ্টা

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু