ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ মার্চ, ২০২৫ ০৭:০১ পিএম

ট্রাকের ধাক্কায় আরেক ট্রাক খাদে, প্রাণ গেল তরমুজ ব্যবসায়ীর

ট্রাকের ধাক্কায় আরেক ট্রাক খাদে, প্রাণ গেল তরমুজ ব্যবসায়ীর

বরিশালের বাকেরগঞ্জে ট্রাকের ধাক্কায় তরমুজ বোঝাই আরেকটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে খাদে পড়া ট্রাকটিতে থাকা তরমুজ ব্যবসায়ী সেলিম (৪৫) মারা গেছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার (২২ মার্ভচ) ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিমের বাড়ি গাজীপুরের মাওনা গ্রামে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জাননা, বরিশালগামী তরমুজ বোঝাই ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে রুহিতারপাড় এলাকায় থামিয়ে রাখেন চালক। ভোরের দিকে দ্রুতগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে খাদে পড়ে যায় তরমুজ বোঝাই ট্রাকটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ব্যবসায়ী সেলিম। আহত হন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাকেরগঞ্জ থানার এসআই আলমগীর বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনেরা এলে বাকি ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

১

নেটফ্লিক্সের রোমান্টিক থ্রিলারে লিন্ডসে লোহান

২

বগুড়া জজ কোর্টে ভুয়া সনদে এক আইনজীবীর বিরুদ্ধে দীর্ঘদিন প্রাক্টিসের অভিযোগ উঠেছে

৩

সিরাজগঞ্জের তাড়াশে সার সংকট দেখিয়ে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

৪

ঢাকার কবরস্থানে জায়গা কম, কবর সংরক্ষণে বাড়ছে অর্থের চাপ

৫

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

৬