ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ মার্চ, ২০২৫, ১১:৪৭ দুপুর

কক্সবাজার ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

কক্সবাজার ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

নিউজ ডেস্ক:   কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার গোলারপাড়া এলাকায়  একটি ব্রিক ফিল্ডের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবেশে থাকা ছিনতাইকারী মোস্তফাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে আহতাবস্থায় অটোরিকশা নিয়ে বাংলাবাজার এলাকায় একটি ব্রিক ফিল্ডের সামনে পৌঁছান। এ সময় ডাক-চিৎকার করলে পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস বলেন, ‘‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে ১০ লাখ টাকা দাবি

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার

রাঙামাটিতে ইউপিডিএফের যুব নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০