ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৫ ০৭:১০ পিএম

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সততা প্রেসের সামনে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ছেঁড়া তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপন সরকার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি দুঃখজনক। বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী হত্যার ৩ আসামি গ্রেফতারসহ টাকা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার 

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে দক্ষিণ কোরিয়া

বগুড়ার লামিয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা

চাইনিজ তাইপেকে উড়িয়ে এশিয়া কাপে সপ্তম বাংলাদেশ

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত